ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আলফাডাঙ্গা আন্তর্জাতিক নারী দিবস পালিত

"নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এ প্রতিপাদ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকালে ১০.৩০ টার সময় একটি র‌্যালি বের হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব কাকত্তী দত্ত পরিচালনায় এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শওকত আলী প্রমূখ।

ads
ads
ads

Our Facebook Page

↑